,

সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে যুবক খুন

clashm-300x240 প্রতিনিধিঃ সরাইল উপজেলার ফতেহপুর গ্রামে শিশু কিশোরদের খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মো.রাসেল মিয়া নামের (২৬) এক যুবক খুন হয়েছেন। তিনি ফতেহপুর গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে। গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামের দুই দল শিশু কিশোর  গত মঙ্গলবার বিকালে ওই গ্রামের বালিয়াকান্দি মাঠে খেলতে যায়। গ্রামের নিয়াজি গোষ্ঠীর শিশু কিশোররা মাঠে ফুটবল খেলতে চায়। একই সময়ে একই গ্রামের বালামের গোষ্ঠীর ছেলেরা মাঠে ক্রিকেট খেলতে আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে নিয়াজি গোষ্ঠীর জাকির (২১) ও বালামের গোষ্ঠীর হাশেমের (২০) মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষন পর উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নিয়াজির গোষ্ঠীর মো.রাসেল মিয়াসহ অন্তত ৩৫ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল মারা যান। এ খবর ফতেহপুর গ্রামে ছড়িয়ে পড়লে গতকাল বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি