,

মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

BD WI

ডেস্ক রিপোর্ট :

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।বাংলাদেশকে সুপার টেনে আসতে হয়েছে কোয়ালিফাইং রাউন্ড পার হয়ে।আফগানিস্তান ও নেপালকে হারিয়ে বিশ্বকাপের যাত্রাটা ভালোভাবে শুরু হলেও হংকংয়ের বিপক্ষে বিপত্তিতে পড়ে বাংলাদেশ। সুপার টেনে আসার সম্ভাবনাই ফিকে হয়ে আসে। শেষ পর্যন্ত রান রেটে এগিয়ে থাকায় সুপার টেন নিশ্চিত হয় স্বাগতিকদের।

মঙ্গলবার সুপার টেনের প্রথম পরীক্ষায় নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এর আগে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার দুটিতে জয় বাংলাদেশের। এবং দুটিতে ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল একটি ম্যাচে মুখোমুখি হয়েছে। জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় জয়টি আসে ঢাকার মাটিতে ২০১১ সালে। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের অভিষেক ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত করে।
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ১৭৯। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৮ রান তাড়া করতে নেমে ১৭৯ রান তুলে টাইগাররা। তামিম ইকবাল  ৮৮ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬৪ রান করেন।
এছাড়া প্রথম ইনিংসে বাংলাদেশের রান ছিল ১১৮। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এ রান করে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক বাংলাদেশকে পেয়ে স্বাভাবিকভাবেই স্যামিবাহিনী চাইবে জয়ের ধারায় ফিরতে। তবে বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারায় ফেরা ততটা সহজ হবে না। কারণ হংকংয়ের বিপক্ষে ম্যাচটির কথা বাদ দিলে বাংলাদেশ ঘরের মাঠে নিজেদের সেরা খেলাটা উপহার দিয়েই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটে এবং নেপালের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভাল পারফর্ম বাংলাদেশের। 
সাকিব আল হাসানের পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদও ভালো বোলিং করছেন। ব্যাটিংয়ে তামিম, আনামুল ও সাকিব নিয়মিত রান পাচ্ছেন। ফর্মে রয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমও।
বাংলাদেশের সামনেও রয়েছে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে পারলে পরের তিনটি ম্যাচেও ভালো করার সম্ভাবনায় ফিরতে সহজ হবে।
ওয়েস্ট ইন্ডিজের পর ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলতে হবে মুশফিক-সাকিবদের। 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর