,

জিয়াকে দলে নিতে আর কোনো বাধা নেই

532ed5f5914a2-Zia-2আইসিসির টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত পেয়ে গেছেন জিয়াউর রহমান। ফলে আহত রুবেল হোসেনের জায়গায় বাংলাদেশ দলে এই অলরাউন্ডারের অন্তর্ভূক্তিতে কোনো বাধা রইল না।

হংকংয়ের বিপক্ষে দুঃস্বপ্নের ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পান রুবেল। এদিকে দেশে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে জিয়ার বাদ পড়া নিয়ে হচ্ছিল বিস্তর বিতর্ক আর সমালোচনা।

গতকালই রুবেলের বদলি খেলোয়াড় হিসেবে নির্বাচকদের সবুজ সংকেত পেয়ে গিয়েছিলেন জিয়া। তিনি ইতিমধ্যে দলের সঙ্গেও যোগ দিয়েছেন।

২৭ বছর বয়সী জিয়া এ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ব্যাট হাতে ১০৮ রান ছাড়াও বল হাতে তাঁর রয়েছে ২টি উইকেট। হার্ড হিটিং এই ব্যাটসম্যান জনপ্রিয় ব্যাট হাতে বিশাল বিশাল সব ছক্কা হাঁকানোর জন্য।

আগামী ২৫ মার্চ সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য