,

ওমান থেকে ৭০ হাজার বাংলাদেশী শ্রমিক ‘লাপাত্তা’

omanডেস্ক রিপোর্ট :ওমানে প্রবাসী শ্রমিকদের মধ্যে ৭০ হাজার বাংলাদেশি শ্রমিকের খোঁজ পাচ্ছেনা দেশটির সরকার। এসব শ্রমিক কর্মস্থল ছাড়লেও তাদের বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানেন না। বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে ওমান সরকারের একটি প্রতিনিধি দল এ তথ্য জানান। 

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ওমানের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৭০ হাজার বাংলাদেশি কাজ ছেড়ে গেছেন। তবে কেন গেছে তার কারণ তারা জানাতে পারে নাই। কর্মস্থল ছেড়ে যাওয়া শ্রমিকের সংখ্যা জানালেও এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কতদিন সময়ের মধ্যে তারা ‘লাপাত্তা’ হয়েছেন- সে তথ্যও পাওয়া যায়নি। 

বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই একটি ‘উচ্চ ক্ষমতা সম্পন্ন’ কমিটিকে ওমানে পাঠানো হবে বলেও জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যšত্ম প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কাজ নিয়ে ওমানে গেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর