শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্ত-পরীক্ষায় জানা যাবে মৃত্যুর সময়

 

 

articleডেস্ক রিপোর্ট: অসুস্থতা কিংবা কু-অভ্যাসের কারণে মৃত্যুর পূর্বাভাস পাওয়া যাবে রক্ত-পরীক্ষার মাধ্যমে৷ 
এক গবেষণা অনুযায়ী নতুন একটি রক্তপরীক্ষার ফলই আপনাকে জানাবে, আগামী পাঁচ বছরের মধ্যে আপনার মৃত্যু ঘটবে কি না! নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসোন্যান্স (এনএমআর) স্পেকট্রোস্কোপির সহায়তায় রক্তে উপস্থিত জৈবনির্দেশকের পরিমাণের উপরই নির্ভর করবে মানব-আয়ু৷ পরীক্ষকদের মতে, মানব-রক্তের নমুনায় প্রাপ্ত এই জৈবনির্দেশকগুলির অস্তিত্ব বিচার করেই জানা যাবে, আপাতদৃষ্টিতে সুস্থ-সবল কোনো ব্যক্তির শারীরিক অবস্থা বাস্তবে আশঙ্কাজনক কি না৷ ফিনল্যান্ড এবং এস্তোনিয়ার ১৭ হাজারেরও বেশি মানুষের রক্তের নমুনা সংগ্রহের পর পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরই এই সিান্তে উপনীত হয়েছেন গবেষকরা৷ পূর্ব ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এনএমআর মেটাবোলোমিক্স গবেষণাগারের প্রধান, পাসি সৈনিনেন জানিয়েছেন, এই ধরনের গবেষণা বিশ্বে প্রথম৷ তবে চিকিৎসা জগতে এই নিয়ে আরও ইতিবাচক পরীক্ষা-নিরীক্ষা চালানো প্রয়োজন৷
গবেষণায় জানা গিয়েছে, দুশোটির মধ্যে রক্তে উপস্থিত চারটি জৈবনির্দেশকই মূলত মানব-মৃত্যুর হারকে প্রভাবিত করে৷ এদের মধ্যে দুটি প্রোটিন৷ নাম অ্যালবুমিন এবং আলফা-১ অ্যাসিডিক গ্লাইকোপ্রোটিন৷ তৃতীয়টি লিপিড জাতীয় বস্তু এবং চতুর্থটি সাইট্রিক অ্যাসিড দ্রবণ৷ প্রত্যেক মানুষের দেহে এই নির্দেশকগুলি উপস্থিত থাকলেও সবার ক্ষেত্রে এগুলির পরিমাণ সমান থাকে না৷ ফলে বয়স, ধূমপান, অ্যালকোহল সেবন, কোলেস্টরল, উচ্চ রক্তচাপ, স্থূলতা কিংবা মধুমেহ, কর্কটরোগ, হƒদরোগী মানুষের মৃত্যুর জন্য দায়ী পরিচিত কারণগুলিকে চিহ্নিত করতে এই জৈবনির্দেশকগুলির ভূমিকা অপরিসীম৷ রক্তপরীক্ষার মাধ্যমেই মানবশরীরে এগুলির পরিমাণ এবং কার্যকারিতা জানা যাবে৷ আর তার সাহায্যেই বোঝা যাবে, পরীক্ষাধীন ব্যক্তির আয়ু কত বেশি বা কত কম৷   

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান