,

লিবিয়ায় দুই বাংলাদেশি নিহত

Libya-672x372লিবিয়ায়  শুক্রবার  দুই বাংলাদেশি মারা গেছেন।  বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে তারা নিহত হন বলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এ ঘটনায় নিহতরা হলেন পিরোজপুরের শফিকুর রহমান (৩৩) ও বরগুনার আবুল কালাম (৩২)।

দূতাবাস সূত্রে আরো জানা যায় যে,  নিহতেরা বেনগাজির শরিকত কাজি নামে একটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। কাজ শেষে ট্যাক্সিতে করে বাসায় ফেরার সময় স্থানীয় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের মাঝখানে তারা পড়ে যান। এতে তারা দুজনসহ তাদের  ট্যাক্সিক্যাব চালকও  মারা যায়। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে এসে জানান যে, অতি তাড়াতাড়ি তাদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, লিবিয়ায় ৩০ থেকে ৩৫ হাজার বাংলাদেশি  কাজ করছেন। গত কয়েক বছর ধরে দেশটিতে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর