,

ক্ষমা চাইলেন সাকিব

sakib-2শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সাকিব আল হাসান ড্রেসিং রুমে এমন এক অসভ্য, অভব্য, অশালীন কাজ করেছেন, যা দেখে সমালোচনার ঝড় উঠেছে পুরো দেশে। বিব্রত বিসিবি এমন পরিস্থিতি সামাল দিতে ঘটনার জন্য শাস্তি দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। নিষিদ্ধ করেছে পরবর্তী তিন ওয়ানডেতে এবং আর্থিক জরিমানা করেছে তিন লাখ টাকা। এ নিষেধাজ্ঞায় আজকের ম্যাচসহ এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ মিস করবেন সাকিব। বিষয়টি উপলব্ধি করেই ফেসবুকে নিজের অফিসিয়াল ফ্যান পেজে দুঃখ প্রকাশ করেছেন সাকিব।  

তিনি সেখানে লিখেছেন:

‘প্রিয় সমর্থক ও ভালোবাসার ক্রিকেট দল, গতকালের ম্যাচে আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। হঠাত্ আউট হয়ে যাওয়ায় ভীষণ ভেঙে পড়েছিলাম। যেভাবে আবেগ প্রকাশ করেছি তা এর চেয়েও ভালো হতে পারত। অনেকে আমাকে আদর্শ মনে করেন। ফলে এভাবে প্রতিক্রিয়া প্রকাশ না করাই উচিত ছিল। বিসিবি, সতীর্থ, সমর্থক এবং সকল বাংলাদেশির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তার সর্বোচ্চ চেষ্টা করব। টাইগাররা এগিয়ে যাও!—সাকিব আল হাসান’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর