,

ছাত্রকে ‘প্রেমের কামড়’ দেয়ায় শিক্ষিকা জেলে

Loveছাত্রের সঙ্গে অশ্লীল আচরণ করায় ৪২ বছর বয়সি এক স্কুল শিক্ষিকাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত৷ ১৩ বছর বয়সি ছাত্রটি দণ্ডপ্রাপ্ত শিক্ষিকার স্কুলেরই শিক্ষার্থী৷

আলোচিত নারী ১১ বছর ধরে শিক্ষকতা করছেন৷ চার সন্তানের মাও তিনি৷ তার বিরুদ্ধে শিশু এবং অল্প বয়সিদের ওপর যৌন নিপীড়নের দু-দুটি অভিযোগ প্রমাণ হয়েছে। সিঙ্গাপুরের ‘চিলড্রেন অ্যান্ড ইয়াং পারসন্স অ্যাক্ট'-এর আওতায় শিক্ষিকার বিচার করা হয়েছে৷

আদালত থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত নারী কিশোরের ঠোঁটে চুমু দিয়েছেন এবং তার কাঁধে ও ঘাড়ে ‘লাভ বাইট' বা প্রেমের দংশন এঁকে দিয়েছেন৷ ২০১২ সালে এই কাজ করেন তিনি৷ তবে অভিযুক্ত হলেও শিক্ষিকার নাম পরিচয় প্রকাশ করেনি আদালত৷

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৩ বছর বয়সি ওই ছাত্রটি শিক্ষিকার ছেলের সঙ্গে একসঙ্গে ফুটবল খেলতো৷ জানা যায়, প্রথমে ছেলেটির সঙ্গে ফেসবুক চ্যাটের মাধ্যমে সখ্যতা গড়ে তোলেন জনৈকা শিক্ষিকা৷ এরপর পাবলিক পার্কে গিয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন তিনি৷ আদরের অছিলায় কিশোরের শরীরে তিনি যৌন কামনার চিহ্ন রাখেন৷ চুম্বনের সঙ্গে দাঁতের কামড় বসান ঘাড়ে৷

ছেলে বাড়ি ফিরে এলে, ঘাড়ে ‘লাভ বাইট' দেখে তার মা পুলিশের শরণাপন্ন হন৷ বিচারক নং পেং হং তার রায়ে লিখেছেন, ‘‘১৩ বছর বয়সি এক ছেলের ওপর এমন একজন মানুষ যৌন নিপীড়ন চালিয়েছেন, যিনি শিক্ষিকা৷ আমার মতে, পাবলিক পার্কে বসে ছাত্রের গায়ে ‘লাভ বাইটস' এবং তার ঠোঁটে চুমু দেয়ার সময় জিব ব্যবহারের মাধ্যমে শিক্ষিকা অশ্লীল, যৌন এবং অগ্রহণযোগ্য আচরণ করেছেন৷''

আদালতে শিক্ষিকার পক্ষের আইনজীবী জানান, শিক্ষিকা মানসিক বিষন্নতায় ভুগছিলেন৷ বিচারক অবশ্য এই যুক্তি তেমন একটা আমলে নেননি৷

সূত্র: ডিডব্লিউ

 
 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য