,

প্রাসাদের হাতির দাঁতের জিনিস ভাঙবেন উইলিয়াম

5301aa4921ca3-Ivoryবাকিংহাম প্যালেসে সিংহাসনসহ হাতির দাঁত দিয়ে বানানো সবকিছু ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজ সিংহাসনের অন্যতম উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম।

সম্প্রতি বন্যপ্রাণীর সুরক্ষা ও বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য বন্ধ-সংক্রান্ত এক সম্মেলনে যোগদান শেষে ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছেলে এ আহ্বান জানান।

আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ধারণা করা হয় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের বাসস্থল বাকিংহাম প্যালেসে হাতির দাঁতের তৈরি অন্তত এক হাজার ২০০ জিনিস আছে। এর মধ্যে হাতির দাঁত দিয়ে বানানো একটি সিংহাসনও আছে, যা ঔপনিবেশিক আমলে ভারতবর্ষ থেকে নেওয়া হয়েছিল।

প্রবীণ প্রাণিবিজ্ঞানী জেন গুডঅল জানান, বাকিংহাম প্যালেসে থাকা হাতির দাঁত দিয়ে বানানো জিনিসগুলো ধ্বংস করে ফেলা হোক—সেটাই চান উইলিয়াম। উইলিয়াম তাঁকে এমনটাই বলেছেন।

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধ করতে লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা যোগ দেন। ওই সম্মেলনে প্রতিনিধিরা বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন। এর সঙ্গে একাত্মতা পোষণ করেন প্রিন্স উইলিয়ামও।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি