শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ে পুলিশের জনবল বাড়বে: রেলমন্ত্রী

5301f97361712-indexরেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, রেলওয়ে পুলিশের জনবল বৃদ্ধির পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। বাংলাদেশ রেলওয়ে পুলিশের জন্য আরও দুটি পুলিশ সুপারের পদসহ মোট এক হাজার ৪৪১টি জনবল বৃদ্ধিও একটি প্রস্তাব রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা সরকারের বিবেচনাধীন রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় সরকার প্রয়োজনে রেলওয়ে পুলিশের জনবল আরও বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করবে।

আজ সোমবার বিকেলে সংসদে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।



সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীদেরও ধ্বংসাত্মক কার্যক্রম ও নাশকতার মাধ্যমে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৪ কোটি টাকা এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৭০ কোটি টাকা রেলওয়ের আর্থিক ক্ষতি হয়েছে।



মুজিবুল হক আরও বলেন, ‘এ সময়কালে ৩৯ জন আহত হয়েছেন। আনসার-ভিডিপির দুজন সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। এ পর্যন্ত রেলপথে হামলার ঘটনায় ৬২টি মামলা করেছি। ২৪৬ জন গ্রেপ্তার হয়েছে, মামলাও রুজু হয়েছে।’ তিনি বলেন, পাকিস্তানিরা ৩০ লাখ মানুষ খুন করেছে। ঠিক পাকিস্তানি স্টাইলে তারা (বিএনপি-জামায়াত) খুন করছে, সরকারি সম্পদ বিনষ্ট করছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান