,

ডেটিংয়ের ক্ষেত্রে যে কারণে নারীরা বেশি বাছবিচার করেন

dating

কোনো ছেলের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার ক্ষেত্রে নারীরা বেশি বাছবিচার করেন। কিন্তু এর কারণ কী? বিশেষ করে ডেটিং যখন হয় ‘স্পিড ডেটিং’ তখন নারীরা পুরুষের চেয়ে দ্বি-গুণ বাছবিচার করেন। এক প্রতিবেদনে এর কারণ অনুসন্ধান করেছে বিবিসি।
স্পিড ডেটিংয়ে অনুষ্ঠানে একঝাঁক তরুণ-তরুণী কোনো ক্যাফে বা বার-এ মিলিত হয়। এর পর সেখানকার ছেলেরা বিভিন্ন টেবিলে গিয়ে সিঙ্গেল নারীদের ডেটিংয়ের জন্য খুঁজে বের করেন। তিন থেকে চার মিনিটের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। এর পর অংশগ্রহণকারীরা অনুষ্ঠান সংগঠকদের সাধারণত অনলাইনে জানিয়ে দেন কাকে তিনি আবার দেখতে চান।
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, স্পিড ডেটিংয়ে যদি কোনো পুরুষ বা নারীর ২২ জন পৃথক মানুষের সঙ্গে দেখা হয় তাহলে ছেলেরা সাধারণত পাঁচজন মেয়েকে আবার দেখতে চান, অন্যদিকে মেয়েরা গড়ে দুজনকে আবার দেখতে চান। যার অর্থ দাঁড়ায়, ছেলেরা কোনো মেয়েকে আবার দেখতে চাইলে সে মেয়ের ডেটিংয়ে যাওয়ার সম্ভাবনা পাঁচজনে একজন হবে (যদি বাস্তবে একজনকে ডেটিংয়ে নিতে হয়)। আর মেয়েরা কোনো ছেলেকে ডেটিংয়ে যাওয়ার জন্য পছন্দ করলে তাকে ডেটিংয়ে দেখার সম্ভাবনা থাকে ৫০-৫০, বা প্রতি দুজনে একজন।
গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এডিনবরার মাইকেল বিলোট ও ইউনিভার্সিটি অফ এসেক্স এর মার্কো ফ্যান্সেসকোনি। তবে কি কারণে পুরুষ ও নারীর এ পার্থক্য হয় এটাই তারা নির্ণয় করতে চেষ্টা করেন।
বিলোট বলেন, ‘এ বিষয়টা সাইকোলজিস্ট ও বায়োলজিস্টরা স্বীকৃতি দেন। আমরা জানি, নারীরা ঝুঁকি কম নিতে চান।’
তিনি আরো বলেন, ‘এর অন্যতম কারণ হল, ভুলের মাশুল নারীদের বেশি দিতে হয়। বিশেষ করে সন্তান গ্রহণের মতো বিষয় যেখানে জড়িত থাকে। এ কারণে আপনি যদি ডেটিংয়ের ক্ষেত্রে কোনো ভুল পুরুষ নির্বাচন করেন এবং তার সঙ্গে সম্পর্কে জড়ান তাহলে আপনাকে ৯ মাস ধরে সন্তান ধারণ করতে হবে। এর পরও তাকে বহন করতে হবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এ খরচটা অনেক কম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য