,

দই খেলে কমবে ডায়াবেটিস

Diabetesডায়বেটিস প্রতিরোধে দই শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বৃটিশ বিজ্ঞানীরা।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চ কাউন্সিলের প্রধান নিতা ফোরোহি জানান, যারা খাদ্য তালিকায় অধিক পরিমাণ দই রাখেন তাদের যারা দই এড়িয়ে যান তাদের তুলনায় টাইপ-২ ডায়বেটিস হওয়ার সম্ভাবনা প্রায় ২৮ শতাংশ কম।

যুক্তরাষ্ট্রের নরফ্লোকের প্রায় ২৫ হাজার মানুষের ওপর এ গবেষণা চালিয়েছে ইউরোপিয়ান পার্সপেক্টিভ ইনভেসটিগেশন অব ক্যান্সার। এ গবেষণায় ১১ বছরের মধ্যে টাইপ-২ ডায়বেটিসে আক্রান্ত হয়েছেন এমন ৭৫৩ জন রোগীর এক সপ্তাহের খাদ্য তালিকার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

এ গবেষণায় উঠে এসেছে দুগ্ধজাত অন্যান্য খাবার ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ভাল উৎস হলেও ডায়বেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে না। কিন্তু ব্যাকটেরিয়ার সাহায্যে গাঁজন প্রক্রিয়ায় তৈরি দই ডায়বেটিসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে। ভিটামিন কে’রও ভাল উৎস দই।

নিতা ফোরোহি বলেন, ‘প্রচলিত ধারণা ছিল দই ও গাঁজন প্রক্রিয়ায় তৈরি দুগ্ধজাত খাবার চিনিযুক্ত হওয়ায় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু নতুন এই গবেষণায় এ ধরনের খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী বলেই তথ্য দিচ্ছে | সূত্র : টাইমস অব্ ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা