,

খাবারের পরে চা-কফি নয়

snacksখাবারের পর পরই বিশেষ করে মধ্যাহ্নভোজের পর মানুষের শরীরে এক ধরণের অলসতা এসে যায় এবং মানুষ তখন কফি কিংবা চা খাওয়ার কথা ভাবে। অনেকের এটা অভ্যাসেও পরিণত হয়ে যায়। কিন্তু এই অভ্যাস কখনই স্বাস্থ্যের জন্য ভাল নয়। এর পরিবর্তে লতাপাতাসহ সবজি কিংবা প্রক্রিয়ামুক্ত জৈব বাদাম স্বাস্থ্যের জন্য অনেক ভাল।

খাবারের স্বাদ ও পুষ্টি বিশেষজ্ঞ গীতা বেকটর কিছু খাবারের টিপস দিয়েছেন যা শরীরের জন্য ভাল।

 কাচা সবজি: ডাটা ও শসার মত সবজি শরীরে এক ধরণের এনজাইম তৈরি করে যা মানুষের আয়ু বাড়ায়। এই এনজাইম রান্না করা কিংবা খাবারের প্রক্রিয়ার সময় ধ্বংস হয়ে যায়। এনজাইম খাবার হজম, রাসায়নিক রূপাšত্মর ও খাবার শরীরে মিলে যেতে সহায়তা করে। দুপুরের পরে মেজাজে যে তিরিক্ষিপনা ভাব চলে আসে তাও দূর করে এই এনজাইম।

 

অ্যাভোকাডো: নাশপাতি জাতীয় ফল অ্যাভোকাডো। পুষ্টিকর ও হৃদপিণ্ডকে রক্ষা করার বেশ কিছু উপাদান রয়েছে এখানে। আঁশযুক্ত এই ফলে ভিটামিন-ই এবং পটাশিয়াম রয়েছে। মেয়নিজের পরিবর্তে একে সালাদ করে খাওয়া যেতে পারে। এতে স্যাণ্ডউইচের স্বাদও পাওয়া যাবে।

 

যবের ছাতু: যবে রয়েছে উচ্চ মাত্রার আঁশ ও স্বাস্থ্যকর উপাদান। এক বাটি যবের ছাতু দুধ কিংবা দই মিশিয়ে খাওয়া যেতে পারে। সাথে নানা ধরণের ফল থাকলে আরও ভাল।

 

বাদাম: বাদাম শুষ্ক ফল। কিন্তু খুবই স্বাস্থ্যকর। আখরোট, কাঠবাদাম, পে¯ত্মা, সানফ্লাওয়ারের বিচি কিংবা কিশমিশ এর সবই স্বাস্থ্যসম্মত খাবার।

 

রকমারী ফল: যে কেউ অফিসে রকমারি ফল রাখতে পারেন। অরেঞ্জ, ষ্ট্রবেরি, আপেল খুব সহজেই একদিন বা দু’দিন অফিসে রাখা যায়। এতে অনেক ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। তাই কাজের ফাঁকে চা কিংবা কফি না খেয়ে এসব ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভাল। খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি