,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

BBaria map-2 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শফিকুল ইসলাম ছোটন মিয়া (৫০) নামে এক রেল লাইন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম ছোটন মিয়ার বাড়ি একই এলাকার বাসুদেব গ্রামে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম  জানান, সকালে শফিকুল রেল লাইনের ওপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশীথা ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু তার হয়। ওসি জানান, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে শফিকুল ইসলাম ট্রেনের অবস্থান টের পাননি বলে এ দুর্ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি