,

হিন্দু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

manabbandan1131 copyদেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা, নির্যাতন,বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র  মোঃ হেলাল উদ্দিন, জেলা ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান আরিফ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান ভূঞা শিপু, জামাল হোসেন, সফিউল্লাহ, সাইদুর রহমান জুয়েল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান অপু, সাধারন সম্পাদক আবদুল কাদির সুমন। বক্তারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, এসব ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি