মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোদ নয়, মাশরুমেই পাবেন ভিটামিন ‘ডি’

Masromআপনি চাকরি করেন অফিসিয়াল। আসেন গাড়িতে। শরীরের রোদ লাগানোর সময় কই! কিন্তু আপনার শরীরের জন্য বিশেষ প্রয়োজন ভিটামিন ‘ডি’। যার অন্যতম উৎস রোদ।

অথচ আপনার শরীরের রোদ লাগানো দরকার। কারণ আপনি ভুগছেন হাড়ের নানা সমস্যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার দিলেন ওষুধ। বললেন, রোদ পোহাতে। ওষুধ খেতে চান না, আর রোদ পোহানোর সময় নেই!

আপনার সব সমস্যার সমাধান হবে এবার খুব সহজে। এখন আপনি চিন্তা করতে পারেন মাশরুম নিয়ে, যা আপনি খেতে পারবেন ঘরে বসেই। কারণ মাশরুম হয়ে উঠছে ভিটামিন ‘ডি’ এর অন্যতম উৎস। খাবার হিসেবেও বেশ সুস্বাদু, জনপ্রিয় মাশরুম।

গবেষকরা জানিয়েছেন, সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি থেকে খুব দ্রুত ভায়োলা গ্রহণ করতে পারে মাশরুম। এবং সেকেন্ডের মধ্যে এটি হয়ে ওঠে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ।

পেনসিলভেনিয়ার পেন স্টেট ইউনিভার্সিটির গবেষক মাইকেল কালারস জানিয়েছেন, আমরা মাশরুম থেকে খুব দ্রুত ভিটামিন ‘ডি’ পেতে পারি, যা রোদ ছাড়া অন্য কিছু থেকে কঠিন। এক সেকেন্ডে আমরা ভিটামিন ডি এর পরিমাণ একশো ভাগ বাড়িয়ে ফেলতে পারি মাশরুম থেকে।

মাশরুম আমাদের প্রতিদিনের ভিটামিন ‘ডি’ এর চাহিদা পূরণ করতে সক্ষম (১৫ মাইক্রোগ্রাম)। তাই গবেষকরা আপনার প্রতিদিনের খাবারের তালিকায় স্বল্প পরিমাণে হলেও মাশরুম রাখার পক্ষে। কারণ অন্য উৎস থেকে আপনি প্রতিদিন প্রয়োজনীয় ভিটামিন ‘ডি’ নাও পেতে পারেন।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের জন্য বিমানের টিকিটে ছাড়, মিলবে অগ্রাধিকার সেবা

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত