শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন

Hattaব্রাহ্মণবাড়িয়ায় রবিউল্লাহ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মুন্সেফপাড়ার একটি পুরনো বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এসময় ওই বাড়িতে বেঁধে রাখা অবস্থায় আবুল কালাম নামে আরেক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত রবিউল্লাহ জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা  জানায়, মুন্সেফপাড়ার ৩১১ নম্বর বাড়িতে ওই যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক চয়ন রায় তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই শামসুজ্জামান জানান, নিহতের পিঠে ছুরি দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। এ ঘটনায় আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের ধারণা, পরকীয়ায় সাড়া দিতে রবিউল্লাহ ও আবুল কালাম ওই বাড়িতে আসেন। টের পেয়ে বাড়ির লোকজন তাদের আটকে রেখে নির্যাতন করে। এসময় রবিউল্লাহকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা