,

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

7novemberব্রাহ্মণবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় স্থানীয় রেলগেইট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে জাতীয় ও দলীয় পতাকা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফ্যাষ্টুন ও প্লেকার্ডসহ এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক এ.বি.এম  মোমিনুল হক, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জহিরুল হক খোকন বলেন, সরকার জনগণের ভাষা না বুঝে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আবারো ৭ নভেম্বর চেতনায় দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর