৬৫ ঊর্ধ্ব বাংলাদেশিদের ৫ বছরের ‘পর্যটক’ ভিসা দেবে ভারত

62501_218327ভিসানীতির ক্ষেত্রে শিথিলের পথে হাঁটল ভারত। ৬৫ বছরের ঊর্ধ্ব বাংলাদেশি পর্যটকদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ন্যূনতম ৫ বছর করা হল। প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে ভারত সরকারের তরফে জানানো হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভিসার মেয়াদ এক বছর থেকে পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্ব বাংলাদেশি পর্যটকরা মাল্টিপল ভিসা এন্ট্রির সুবিধা পাবেন।’ ‘পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য সরকার ভিসা নীতিতে সরলীকরণ এনেছে। বাংলাদেশে অবস্থিত ভিসা মিশনগুলো থেকে বাংলাদেশি পর্যটকদের এই সুবিধা দেওয়া হবে।’ বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘সরকারের এই উদ্যোগে ভারত-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং মানুষে মানুষে যোগাযোগ (পিপল টু পিপল কনটাক্ট) আরও বৃদ্ধি পাবে। এভাবেই দুই দেশের মধ্যে দীর্ঘ বকেয়া ইস্যুগুলোরও সন্তোষজনক সমাধান হয়েছে।’

bd-pratidin.com

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক