৪৩ বছরের পুরোনো শহীদ মিনার ভাঙল দুর্বৃত্তরা

5305a11cbc827-kushtia-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার প্রথম আলোকে বলেন, রাত দুইটার দিকে ২০-২৫ জন মুখোশধারী লোক স্কুলের নৈশপ্রহরীকে বেঁধে রেখে শহীদ মিনারে হামলা চালায়। এতে মিনারের তিনটি স্তম্ভ ভেঙে গেছে। খবর পেয়ে স্কুলের সব শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী আজ বৃহস্পতিবার সকালে সেখানে যান। পুলিশ ও প্রশাসনকে এ ব্যাপারে জানানো হয়েছে।

এলাকাবাসী জানায়, ১৯৬৮ সালে এই স্কুলে অস্থায়ীভাবে শহীদ মিনারটি তৈরি করা হয়। পরে ১৯৭১ সালে শহীদ মিনারটি পূর্ণাঙ্গ রূপ পায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী