২৪ ডিসেম্বর শাপলা চত্বরে সমাবেশের সিদ্ধাšেত্ম এখনো অটল : হেফাজত

hafaztশনিবার রাজধানীর গুলশানে জামেয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতের নায়েবে আমির নূর হোসাইন কাশেমী আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।

মহাসমাবেশের দিন বিরোধী দলকে অবরোধ কর্মসূচি শিথিল করার পাশপাশি এতে সহযোগিতা দিতে সরকার এবং সরকারি দলসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতাদের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।।

সরকার অনুমতি না দিলে অন্য কোনো কর্মসূচি দেয়া হবে কি না এমন প্রশ্নে কাশেমী বলেন, ‘পরবর্তী কর্মসূচির বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো। আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে পরিষ্কার করবো।’

গত ৫ মে শাপলা চত্বরে সহিংসতার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘রাতের আঁধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আমাদের শাšিত্মপূর্ণ সমাবেশে সরকার আক্রমন চালিয়েছে। নিরীহ মুসল্লিদের হত্যা করেছে। বেঁচে যাওয়া অনেকেই আজীবন পঙ্গুত্ব বরণ করেছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, মহানগর যুগ্ম-আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আবদুল কাদের, মুফতি মাহফুজুল হক, মুফতি তৈয়ব, মাওলানা আবুল হাসানাত, মাওলানা মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী