২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ লাখ করোনায় আক্রান্ত : ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : প্রায় দীর্ঘ ৮ মাস ধরে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। করোনার কারণে অচল হয়ে পরা অর্থনৈতিক চাকাকে সচল করতে এখন লকডাউন তুলে নেয়া হয়েছে বেশিরভাগ দেশেই।

মহামারী প্রতিরোধে জারি করা কঠোর বিধি-নিষেধগুলো শিথিল করা হয়েছে দেশে দেশে।

এতে ভাইরাসটির বিস্তার ফের প্রকোট আকার ধারণ করেছে। প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে আক্রান্তের সংখ্যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে আরও ২ লাখ ৯২ হাজার মানুষের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এসব আক্রান্তের বেশিরভাগই সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায়। মৃত্যুর দিক থেকে এ দেশগুলোর অবস্থান শীর্ষে রয়েছে। গত একদিনে বিশ্বজুড়ে মারা গেছে ৬ হাজার ৮১২ জন।

ডব্লিউএইচও জানাচ্ছে, গত ২৪ জুলাই ছিল একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডে সবোর্চ্চ। এদিন বিশ্বজুড়ে দুই লাখ ৮৪ হাজার ১৯৬ জন আক্রান্ত হন এবং মারা যান ৯ হাজার ৭৫৩ জন।

বিষয়টির ওপর আশঙ্কা প্রকাশ করে ডব্লিউএইচও বলছে, জুলাইয়ে গড়ে করোনায় দৈনিক মৃত্যু ছিল ৪ হাজার ৬০০ জন। জুলাইয়ে তা হয় ৫ হাজার ২০০। আগস্টে তা আরও বাড়তে পারে। তথ্যসূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন