২১ বছর পর কারামুক্ত ‘কিলার’ আব্বাস

news-image

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী ওরফে ‘কিলার’ আব্বাস। গত সোমবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার আমিরুল ইসলাম জানান, জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে রাতে আব্বাস আলীকে মুক্তি দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে তাঁর স্বজনরা মূল গেট থেকে তাঁকে নিয়ে যান।

রাজধানীর এক সময়ের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম আব্বাস আলী। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর নামে মামলা হয়। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি। সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দি ছিলেন আব্বাস।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান