২০০ মিটারেও বোল্টের ‘হ্যাটট্রিক’

 
স্পোর্টস ডেস্ক : আবারও উসাইন বোল্ট, আবারও সোনা। অলিম্পিকে ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন জ্যামাইকান গতিদানব।রিও গেমসের ত্রয়োদশ দিন বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ২০০ মিটারের ফাইনালে বোল্ট সময় নিয়েছেন ১৯.৭৮ সেকেন্ড।

 

usain_bolt1471573457
কানাডার আন্দ্রে ডি গ্রাসে ২০.০২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন। ২০.১২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ক্রিস্টোফে লেমাত্রে।এ নিয়ে টানা তিন অলিম্পিকে ২০০ মিটারের সোনা জিতলেন বোল্ট। এই ইভেন্টে টানা তিন অলিম্পিকে সোনা নেই আর কারও।

আরেকটি কীর্তিও গড়ে ফেললেন বোল্ট, প্রথম দৌড়বিদ হিসেবে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০০ মিটারে টানা সাতবার চ্যাম্পিয়ন হলেন।১০০ মিটারেও টানা তিন অলিম্পিকে সোনা বোল্টের দখলে। ১০০ ও ২০০ মিটারে টানা তিন অলিম্পিকে সোনা জেতা ইতিহাসের প্রথম দৌড়বিদ তিনিই।

এখন বাকি কেবল ‘ট্রিপল ট্রিপল’। রিওতে দলীয় ইভেন্ট ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতলেই গড়ে ফেলবেন অবিশ্বাস্য এই কীর্তি। বাংলাদেশ সময় শনিবার সকালে সতীর্থদের সঙ্গে এই ইভেন্টের ফাইনালে দৌড়াবেন বিশ্বের দ্রুততম মানব।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ