রোহিঙ্গা ক্যাম্পে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা, কোটি টাকা আত্মসাত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর আফতাব নগরে কার্যালয় খুলে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি দেয়ার নাম করে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিলো মাহিয়া ফাউন্ডেশন নামের একটি ভুয়া এনজিও। শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয় ১০ প্রতারক। জানা যায়, প্রায় দেড়শ আবেদনকারীদের কাছ থেকে ৬৫ হাজার করে টাকা নেয় মাহিয়া ফাউন্ডেশন। জমা পড়ে কয়েক হাজার সিভিও।

আফতাব নগরের ডি ব্লকের ১ নম্বর রোডের বহুতল ভবনে একটি ফ্ল্যাটে মাহিয়া ফাউন্ডেশনের কার্যালয়। কোন অনুমোদন ছাড়াই এতোদিন কার্যক্রম চালিয়ে আসছিলো এনজিওটি। যা ধরতে র‍্যাব ও এনএসআইয় অভিযান চালায়। তিন রুমের ফ্ল্যাটে মেলে প্রায় সাড়ে ৭ হাজার সিভি। কয়েকশ আইডি কার্ড।

সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ৫০০ জনকে চাকরি দেয়ার একটি বিজ্ঞাপন দেয় মাহিয়া ফাউন্ডেশন। এজন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নেয়া হয় ৬৫ হাজার টাকা করে। দেড়শরও বেশি চাকরিপ্রার্থীর কাছ থেকে হাতিয়ে নেয়া কোটি টাকার বেশি। অভিযানের খবর পেয়ে ছুটে আসেন অনেক ভুক্তভোগী চাকুরিপ্রার্থী।

যদিও এই জালিয়াতি নিয়ে নূন্যতম অনুশোচনা নেই প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের। নির্বাহী ম্যাস্টিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটির উর্দ্ধতন ১১জনের মধ্যে ১০ জনকে আটক করা সম্ভব হয়েছে। পলাতক রয়েছেন মাহিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা বারী।

র‍্যাব জানায়, প্রতারণার জন্য সারা দেশে তারা এজেন্ট কাজ করছে। মাত্র ২-৩মাস প্রতারণার এই জাল পেতেছে চক্রটি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন