১০ বছর পর ফাইনালে ভারত

news-image

অনলাইন ডেস্ক : রান তাড়া করতে নেমে ভারতের বোলারদের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে জস বাটলাররা। তাতে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত।

প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে ইংলিশরা। অক্ষর ও কুলদীপ ৩টি করে উইকেট নিয়েছেন।

দাপুটে জয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। সবশেষ ২০১৪ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে ফাইনাল খেলেছিল তারা। যদিও সেবার শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে শিরোপা ঘরে তোলা হয়নি। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপের পর ট্রফিটি তাদের ধরা ছোঁয়ায় বাইরে। ২৯ জুনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ঘুচবে তাদের ১৭ বছরের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান