হিলারিকে সমর্থন ৭০ জন নোবেল বিজয়ীর

hillary-550x214যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের পক্ষে সমর্থন জানিয়েছেন অর্থনীতি, পদার্থ, রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী ৭০ জন। মঙ্গলবার এক খোলা চিঠিতে নোবেল বিজয়ীরা হিলারির প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
ওই চিঠির শুরুতে লেখা ছিল, আমাদের স্বাধীনতা সংরক্ষণে, সংবিধান রক্ষায়, জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং দেশের সব নাগরিকের কাঁধে কাঁধ মিলিয়ে একটি উন্নত ভবিষ্যত গড়া নিশ্চিত করতে হিলারিই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জয়ী করতে হবে।
নোবেল বিজয়ীরা বলেছেন, এমন একজনকেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী করা উচিত যিনি বিজ্ঞান এবং প্রযুক্তিকে ধারণ করেন এবং এর প্রতি পূর্ণ সমর্থন করেন। যিনি যুক্তিসম্মত অভিবাসন এবং শিক্ষা নীতি তৈরির যোগ্যতা রাখেন ।
ওই চিঠিতে স্বাক্ষর করে হিলারির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এ বছর অর্থনীতিতে নোবেল জয়ী অলিভার হার্ট এবং রসায়নে নোবেল জয়ী জে. ফ্রেজার স্টুডার্টসহ বিভিন্ন সময়ে নোবেল পুরস্কার পাওয়া ৭০ বিজয়ী।
সূত্র: দ্য ডেইলি বিস্ট

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক