হামলার উপযুক্ত জবাব দেবে পাকিস্তান

gnr-_rahil_আন্তর্জাতিক ডেস্ক : প্রতিপক্ষের হামলা মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিতে নিজের সন্তুষ্টি প্রকাশ করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ জানিয়েছেন, লাইন অব কন্ট্রোলে সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা বজায় রাখা হয়েছে। প্রতিপক্ষের হানা যেকোনো অপ্রত্যাশিত আঘাতের উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) জানিয়েছে, সশস্ত্র কমান্ডারদের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে আরো জোর দেয়ার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান। রাহিল শরীফ বলেছেন, শান্তিপূর্ণ সময়ে নেয়া প্রস্তুতিই ঠিক করে যুদ্ধে জেতার নিশ্চয়তা। সে জন্য প্রস্তুতির ওপর বেশি গুরুত্বারোপ করতে হবে।

সম্প্রতি লাইন অব কন্ট্রোলে ভারতের চালানো সার্জিক্যাল স্ট্রাইকের মুখে এমন ঘোষণা দিলেন রাহিল শরীফ। যদিও পাকিস্তান বারবার নিজেদের সীমান্তে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক