হঠাৎ বিশ্বজুড়ে মেসেঞ্জারে বিভ্রাট

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে হঠাৎ করে বিভ্রাট দেখা দিয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল থেকে অনেকেই মেসেজ পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ডাউন ডিটেক্টর জানিয়েছে, বিশ্বে প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন। অভিযোগকারীরা জানাচ্ছেন কেউ লগইন করতে পারছেন না, কেউ ছবি পাঠাতে পারছেন না, কারও আবার মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে, পাঠালেও তা দেরিতে যাচ্ছে। ইউরোপের দেশগুলোতে সমস্যা বেশি হচ্ছে। এর মধ্যে ফ্রান্স এবং বেলজিয়াম থেকে সবচেয়ে বেশি অভিযোগ করা হয়েছে। বাংলাদেশের অনেক ব্যবহারকারীও অভিযোগ করছেন।

এদিকে সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘কিছু মানুষ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়ার্কপ্লেস চ্যাটে বার্তা পাঠাতে সমস্যায় পড়ছেন। বিষয়টি আমরা জেনেছি। যত দ্রুত সম্ভব অ্যাপগুলো স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন