স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক আর নেই

news-image

কিশোরগঞ্জ ব্যুরো : স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (হোমিও ও ভেষজ চিকিৎসা) ডা. এফ বি এম আবদুল লতিফ আর নেই। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটের আইসিইউতে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের কুর্শী ইউনিয়নের কৃতী সন্তান ডা. এফ বি এম আবদুল লতিফ (৬০) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২২তম ব্যাচের শিক্ষার্থী ডা. লতিফ চাকরি জীবনে কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়, বগুড়ার আইএসটিতে ল্যাব-মেডিসিন বিভাগের প্রধান, বগুড়ার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ঢাকায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

দীর্ঘদিন বগুড়ায় চাকরির সুবাদে তিনি বগুড়া শহরের প্রাণকেন্দ্র মালতী নগরে বাসা করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ঈদুল আজহার ছুটিতে তিনি ঢাকা থেকে বগুড়ার বাড়িতে যাওয়ার পর তার শ্বাসকষ্ট ও করেনা উপসর্গ দেখা দেয়। ৪ আগস্ট তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও ক্লিনিক্যাল পজিটিভ ধরা হচ্ছে।

ডা. এফ বি এম আবদুল লতিফের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে কিশোরগঞ্জের কৃতী সন্তান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান বুলবুল, উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. খায়রুল ইসলাম, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ)’র সভাপতি ডা. মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক ডা. আবদুল ওয়াহাব বাদল পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন