সোনা জয়ী মার্গারিতা বাংলাদেশে আসছেন

margataস্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে সোনা জয়ী বাংলাদেশী বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিতা মামুন বাংলাদেশে আসবেন।

রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার দুই দিন পরে গত বছর এই সময়ে তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম মস্কোর অদূরে।

ছোটবেলায় দাদির সঙ্গে মার্গারিতামামুন ভাই (মার্গারিতার বাবা) কথা দিয়েছেন, অলিম্পিকের পরে মেয়েকে নিয়ে বাংলাদেশে আসবেন। তখন ‘বাংলার বাঘীনি’র জন্য ফুলের তোড়াটা নিশ্চয় আরও অনেক বড় হবে।

প্রসঙ্গত, রিদমিক জিমন্যাস্টিক্সের একক অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন রাজশাহীর এই মেয়ে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশী ইয়ানা কুদ্রিভাতসেভাকে পেছনে ফেলে সর্বমোট ৭৬.৪৮৩ স্কোর করে সোনা জেতেন মার্গারিতা।

মার্গারিতা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশী। আর তার মা রাশিয়ান সাবেক রিদমিক জিমন্যাস্ট। মস্কোতে জন্মলাভ করেন মার্গারিতা।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ