সোনার দাম আরও বাড়লো, ভরি ১২৭৯৪২ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে সোনা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হলো। আগামীকাল সোমবার (২৬ আগস্ট ) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৬ টাকায় বিক্রি হয়েছে। গত ২৩ আগস্ট থেকে আজ পর্যন্ত এ দামে বিক্রি হচ্ছে সোনা। এখন দুদিনের ব্যবধানে সোনার দাম আরও বাড়ানো হলো।

রোববার (২৫ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮৪৩ টাকা বাড়িয়ে এক লাখ ২২ হাজার ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৮৬ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৬৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৩০৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার ৫৪৭ টাকা।

এর আগে গত ২৩ আগস্ট সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়ানো হয় এক হাজার ৫০৪ টাকা। এতে দাম নির্ধারণ হয় এক লাখ ২৬ হাজার ৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৪৬ টাকা বাড়িয়ে এক লাখ ২০ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৩৬ টাকা বাড়িয়ে এক লাখ ৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৮৫ হাজার ২৪১ টাকা। আজ রোববার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা। এঠাড়া, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান