সেমিতে নামার আগে ‘অন্যরকম’ স্বস্তিতে মেসিরা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় বুধবার সকালে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এর আগে দুটি বিষয় মেসিদের অন্যরকম স্বস্তি দিতেই পারে।

শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নদের নামার আগে স্বপ্নের মতো কাটছে কানাডার। প্রথম অংশগ্রহণে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মধ্য আমেরিকার দেশটি। এর আগে এই কীর্তি ছিল শুধু হন্ডুরাসের।

চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচে, আর্জেন্টিনা অনেকটা স্বাচ্ছন্দ্যে কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে কোপা আমেরিকার শুরু করে।

দুদলের পরিসংখ্যানে শতভাগ জয়ের রেকর্ড আলবিসেলেস্তাদের। সেমিফাইনালে আগে দুবার মুখোমুখি হয়েছে দুদল।

২০১০ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম দেখায় কানাডাকে ৫-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। আর পরেরটি গত ২১ জুন সকালে। যেখানে বর্তমান চ্যাম্পিয়নরা কানাডাকে ২-০ গোলে হারায়।

শতভাগ জয়ের সঙ্গে উৎসাহিত করার মতো আরও একটি ব্যাপার রয়েছে মেসিদের। কোপার প্রথম সেমিতে রেফারির দায়িত্ব পালন করবেন চিলির পিয়েরো মাসা।

তার পরিচালনা কোনো ম্যাচে হারেনি আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে রেফারি হিসেবে অভিষেক তার। ২০২১ সালে ইউরো ও কোপার শিরোপা জয়ী ইতালি ও আর্জেন্টিনাকে নিয়ে হওয়া ফিনালেসিমায় প্রথম ম্যাচ পরিচালনা করেন চিলিয়ান এই রেফারি।

সে ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালেসিমা জেতে স্কালোনির দল। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। সে ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেন মাসা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান