সেনাকুঞ্জে যাচ্ছেন না খালেদা জিয়া!

Khaledaসশস্ত্রবাহিনী দিবসে সেনাকুঞ্জের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে। কর্মসূচিটিতে বিএনপি’র পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন যাচ্ছেন। দলটির নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান।

 

সূত্রটি জানিয়েছে, খালেদা জিয়া এই কর্মসূচিতে যাচ্ছেন এমন কোনো আয়োজন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নেই। তবে সান্ধ্যকালীন এই কর্মসূচিতে যোগ দেওয়ার ব্যাপারে শেষ মূহূর্তে তিনি সিদ্ধান্ত নিতেও পারেন এমন সন্দেহই প্রকাশ করে দলের দায়িত্বশীল সূত্রটি।

 

মহান মুক্তিযুদ্ধের সময় ২১ নভেম্বর গঠিত হয় বাংলাদেশের সশস্ত্রবাহিনী। তাদের সক্রিয় অংশগ্রহণে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়। এরপর প্রতিবছর ২১ নভেম্বর দিনটি সশস্ত্রবাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী