সুপার এইটে উঠলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

news-image

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের সাথে জয়ের পর সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ, তবে নিশ্চিত হয়নি এখনো। নেপালের বিপক্ষে ১৭ জুন ভোর সাড়ে পাঁচটায় জিতলেই সেটা নিশ্চিত হবে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাংলাদেশ যাবে সুপার এইটে। গ্রুপ সিডিংয়ে দক্ষিণ আফ্রিকা ডি-১ হয়ে যাবে সুপার এইটে। আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ডি-২ হয়ে যাবে।

গত দুই আসরের মতোই সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ। সুপার এইটে সুযোগ পাওয়া দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে যাবে। গ্রুপ ‘ওয়ান’ এবং গ্রুপ ‘টু’। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে, ভারত এ-১, পাকিস্তান এ-২, ইংল্যান্ড বি-১, অস্ট্রেলিয়া বি-২, নিউজিল্যান্ড সি-১, ওয়েস্ট ইন্ডিজ সি-২ এবং দক্ষিণ আফ্রিকা ডি-১ এবং শ্রীলঙ্কা ডি-২ হিসেবে সুপার এইটে খেলবে।

শর্ত ছিল, যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সে জায়গাগুলো দখল করে নেবে। যেহেতু শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সে হিসেবে ডি-২ হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ। সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও। প্রশ্ন উঠছে গ্রুপ ওয়ানে সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে?

পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ড খেলবে টাইগাররা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেতে পারে শান্তরা। কারণ গ্রুপ ওয়ানে আছে তারা।

এদিকে রানরেটে অনেকটা এগিয়ে থাকায় ইংল্যান্ডকে টপকে সুপার এইটের দৌড়ে আছে স্কটল্যান্ড। পাকিস্তানকে হারানো যুক্তরাষ্ট্রও দেখছে সুপার এইটের স্বপ্ন। পরের রাউন্ডে গেলে এই দুই দলেরই জায়গা হবে গ্রুপ টুতে। যেখানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে এক পা দিয়ে রেখেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান