সুখবরের প্রতীক্ষায় হাসপাতালে আশরাফুল

Ashraful-Archiস্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে এ মাসেই মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। কারণ, আজই এনসিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। একই দিনে আরেকটি সুসংবাদ শোনার অপেক্ষায় টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল। আজ রাতেই সম্ভবত বাবা হতে যাচ্ছেন তিনি!

ছেলে, নাকি মেয়ে হবে তা আগেই জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসতে যাচ্ছে এক ফুটফুটে কন্যা সন্তান।

আজ বিকেল তিনটায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে আশরাফুলের সন্তানসম্ভবা স্ত্রী অর্চিকে। স্কয়ার হাসপাতালের গাইনোকোলজিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে ভর্তি রয়েছেন আশরাফুলের সহধর্মিনী। সার্বক্ষণিক স্ত্রীর পাশেই রয়েছেন আশরাফুল। ক্ষণ গুনছেন সুখবরের। আর মনে মনে স্ত্রী ও হবু সন্তানের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ