সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ উদ্বেগ জানালো

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা জানান।

বুধবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন মাসুদ বিন মোমেন। বৈঠক শেষে মোমেন বলেন, ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে এটা জানিয়েছি। সামনে বিজিবি-বিএসএফ বৈঠক হবে। সেখানে এ বিষয়টি তোলা হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি বলেন, দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য খুব শিগগিরই যৌথ পরামর্শক সভার (জেসিসি) আয়োজন করা হবে।

মাসুদ বিন মোমেন বলেন, দু’দেশের মধ্যে যাতায়াত সহজ করার জন্য এয়ার বাবল চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ নিয়ে আমরা আলোচনা করেছি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ১৮ আগস্ট দু’দিনের সফরে ঢাকায় আসেন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দু’দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন