সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ চলছে

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সরকারি কলেজে বিজয় র‍্যালিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

রোববার বেলা ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কলেজের বিজয় র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ দসদ্য হাবিবে মিল্লাত। কলেজ থেকে র‍্যালি বের করে সিনেমা হলের সামনে গেলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

আওয়ামী লীগ নেতাদের দাবি, র‍্যালির সামনের দিকেই ছিলেন এমপি হাবিবে মিল্লাত। তাকে লক্ষ্য করেই বিএনপি সমর্থকরা হামলা চালিয়েছে।

তবে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংঘর্ষে দুপক্ষের লোকজনের ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান