সাড়ে ৩ বছর পর মুক্ত বাংলাদেশি ৭ নাবিক

mv+albedo_10656সাড়ে ৩ বছর পর সোমালি জলদস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশের সাত নাব্কি। আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবেডো ২০১০ সালে ভারত মহাসাগরে ছিনতাই হওয়ার সময় ওই সাত বাংলাদেশি জাহাজটিতে ছিলেন। ছিনতাইয়ের পর জাহাজটি ডুবে গেলে নাবিকদের অন্য একটি জাহাজে তুলেছিল জলদস্যুরা। এতদিন ধরে জলদস্যুদের হাতেই আটক ছিলেন তারা। সাত বাংলাদেশিকেই জলদস্যুরা ছেড়ে দিয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বলেছে, জিম্মি থাকা নাবিকরা সুস্থ রয়েছেন এবং তাদের কেনিয়ার রাজধানী নাইরোবি নেয়া হচ্ছে। নাইরোবি পৌঁছানোর পর তারা হোটেলে থাকবেন, সেখানে বাংলাদেশ দূতাবাস তাদের দেখভাল করবে। সেখানে আগা খান হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্ত নাবিক জাকির হোসেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী