সানিয়া-শামির বিয়ের গুঞ্জন, মুখ খুললেন টেনিস সুন্দরীর বাবা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় দুই তারকা ক্রীড়াবিদ মোহাম্মদ শামি ও সানিয়া মির্জা। মোহাম্মদ শামি ভারতের সেরা বোলারদের একজন। অন্যদিকে সানিয়া মির্জা টেনিসের জগতে ভারতে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তবে দেশ ও দলকে সর্বোচ্চ দিলেও তাদের উভয়ের ব্যক্তিগত জীবন তেমন সুখের হয়নি।

সানিয়া পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন। এ বছরের শুরুতে শোয়েব তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন। এদিকে হাসিন জাহানের সঙ্গে আদালতে ঝুলে শামির বিচ্ছেদ মামলা। তার নামে একাধিক অভিযোগ এনেছেন হাসিন।

সম্প্রতি এই দুই তারকার বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত কয়েক দিন ধরে এই জল্পনায় উত্তাল সোশ্যাল মিডিয়া। এমনকী দুই তারকার বিয়ের ছবি পর্যন্ত এডিট করে বানিয়ে ফেলেছেন তাদের ভক্ত-সমর্থকরা। বিষয়টি নিয়ে চর্চা যখন কেবলই বাড়ছে, তখন মুখ খুললেন সানিয়ার বাবা ইমরান মির্জা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, ‘এগুলো বাজে কথা। ও (সানিয়া) কখনো তার (শামি) সঙ্গে দেখা পর্যন্ত করেনি।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান