সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে স্থানীয় পত্রিকার প্রকাশনা বন্ধ ঘোষণা

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে ৭ দিনের কঠোর কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মসূচির মধ্য রয়েছে রুবেল হত্যায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশ হবে না। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া কর্মসূচির মধ্যে আজ শুক্রবার সাংবাদিক রুবেলের মরদেহ দাফন শেষে শহরে বিক্ষোভ মিছিল, শনিবার কুষ্টিয়া মডেল থানার সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন, মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানার সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ, বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান এবং এরমধ্যেও খুনিরা গ্রেপ্তার না হলে বৃহস্পতিবার পুলিশ সুপারে কার্যালয় ঘেরাও করবে জেলার সর্বস্তরের সাংবাদিকরা।

আরও পড়ুন…অফিস থেকে বের হয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিললো সাংবাদিকের লাশ

এসব কর্মসূচিতে জেলা ও উপজেলার সকল পর্যায়ের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ অনুরোধ জানান।

কুষ্টিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোলাম মওলা, সাবেক সহ-সভাপতি ও এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, ক্লাবের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন, কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাসান আলী, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বাচ্চু, ইব্রাহীম হোসেন মেরাজ ও দৈনিক দেশতথ্যের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এনএস রোডে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। পরে প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভায় জেলার আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে উল্লেখ করে সাংবাদিকেরা উদ্বেগ প্রকাশ করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম বলেন, মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। শুক্রবার মরদেহের ময়না তদন্ত হবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান