সমাজের বিশৃংখলা সৃষ্টিকারিদের কঠোর হস্তে দমন করা হবে -পুলিশ সুপার

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : আমরা কেউ আইনের উর্ধ্বে না। গ্রাম্য দলা-দলি,দাঙ্গা,মাদক সহ সমাজের বিশৃংখলা সৃষ্টিকারিদের কঠোর হস্তে দমন করা হবে। বিশৃংখলা সৃষ্টিকারি সমাজ এবং দেশের শত্রু। আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা চত্ত্বরে মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতির বক্ত্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন পুলিশি সেবা নেওয়ার জন্য জনগণকে থানায় আসতে হবে না।  আমাদের থানার অফিসারা উপজেলার প্রতিটি এলাকায় যাচ্ছেন সেবা দেওয়ার জন্য। আপনার শুধু পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মো. রহিস উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজাম্মেল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন, সহকারি পুলিশ সুপার (ডিএসবি ও কসবা সার্কেল)মো. আলাউদ্দিন চৌধুরী, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো.আনিছুর রহমান, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ ও ইন্সপেক্টর (তদন্ত) মো. রুহুল আমিন সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এ সভায় উপস্থিত ছিলেন।
এসময় নবীনগর উপজেলার দাঙ্গা ও মাদক নির্মূলে জনসচেতনায় বিট পুলিশিং সভার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এসময়  সভায় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন