সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি তাপমাত্রা লস অ্যাঞ্জেলেসে

los-angeles-hot-weather-bg20160927060316-550x303-1আন্তর্জাতিক ডেস্ক : অতীতের সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটির তাপমাত্রা। সোমবার (২৬ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরটির প্রাণকেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া পূর্বাভাস সেবাদাতা ওয়েবসাইট আকুওয়েদারের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে। এর আগে ৩৮ বছর আগে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহরটিতে ৯৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আকুয়েদার জানায়, ক্যালেন্ডারের হিসাবে গ্রীষ্ম চলে গেলেও গত ক’দিন ধরেই ক্যালিফোর্নিয়ার অন্যান্য অঞ্চলের পাশাপাশি লস অ্যাঞ্জেলেসেও তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছিল। সোমবার সে তাপমাত্রা যে রেকর্ড ভেঙে ফেলতে পারে সেই পূর্বাভাসও ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। লস অ্যাঞ্জেলেসে তাপমাত্রা উঠলো ১০০ ডিগ্রি সেলসিয়াসে।
আর কামারিলো শহরে সেটা ছাড়িয়ে উঠলো ১০৪ ডিগ্রি সেলসিয়াসে। অক্সনার্ড শহরে পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা হলো ১০২ ডিগ্রি সেলসিয়াস। বিরানভূমি উডল্যান্ড হিলসে এ তাপমাত্রা আরও ছাড়িয়ে ১০৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠা ছুঁয়েছে।
তাপমাত্রার এ বাড়াবাড়ি মঙ্গলবারও থাকতে পারে বলে জানাচ্ছে আকুওয়েদার। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক