সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা : কেয়া পায়েল

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই তারকা।

কেয়া পায়েল জানান, সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। তার মতে, নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই স্বাধীনতা অপরিহার্য। বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে রাখঢাক না করে তিনি জানান, জীবনের এত বড় সিদ্ধান্ত তিনি গোপনে নিতে নারাজ।

কেয়া পায়েল বলেন, ‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক। সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা।’

হবু শ্বশুরবাড়ির কাছেও তার একটি বিশেষ প্রত্যাশা রয়েছে। অভিনেত্রী চান, যে পরিবারে তার বিয়ে হবে তারা যেন তাকে মন থেকে আপন করে নেয়। তিনি নিজেও তাদের আপন করে নেবেন।

এই প্রসঙ্গে কেয়া পায়েল আরও বলেন, ‘এক জীবন কাটিয়েছি মা-বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা-বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান