সবুজের লাশ ঘিরে ছাত্রলীগের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বুধবার সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর লাশবাহী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে এ বিক্ষোভ হয়।

এর আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানাজায় অংশ নিয়ে সবুজের বড় ভাই নুরুন্নবী এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। জানাজা শেষে সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারীর সদর উপজেলার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহ দাফনের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান