সন্ত্রাস ও জঙ্গীবাদ রুঁখে দেয়ার প্রত্যয়ে শপথ

Ashuganj Pohtoআশুগঞ্জ প্রতিনিধি॥ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুঁখে দেয়ার দৃঢ় প্রত্যয়ে শপথ নিয়েছেন আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের খন্দকার সাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা শেষে এ শপথ বাক্য পাঠ করান খন্দকার সাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মাস্টার। শপথ বাক্য পাঠে অংশ নেন বিদ্যালয়ের সাড়ে ৭শত শিক্ষার্থী ও তাদের অভিবাবক বৃন্দ। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব খন্দকার কবির উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি পিটিএর সভাপতি রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা ফাইজুল্লাহ ঈমাম, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সালাম মিয়া, আব্দুল হক সাহেব, গিয়াস উদ্দিন, মলাই মিয়া, কুদ্দুস মেম্বার, ইয়াকুব আলী, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক শাহাজাহন, , মোরশেদ আলম,জসিম উদ্দিন, হাবিকুল ইসলাম,অলেছ মিয়া, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মাছুমা আক্তার, জৌনাকি, শামিয়া জাফরিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভাপটি উপস্থাপনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক জিয়াউর রহমান।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০