সচিব ডিজিসহ স্বাস্থ্যের বেশ কয়েকজন করোনা আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে আরো আছেন স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা।

করোনার ভ্যাকসিন প্রথম ডোজ নেয়ার পরও আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। গত মঙ্গলবার তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। তার উপসর্গ থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আবদুল মান্নানের ছোট ছেলে কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে তিনি করোনায় সংক্রমিত হন।

এদিকে গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান। করোনার উপসর্গ দেখা দেয়ার পর পরীক্ষা করা হলে তাদের রেজাল্ট পজিটিভ এসেছে। বর্তমানে তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এছাড়া ডিজির এপিএস এবং পিএস করোনায় আক্রান্ত। এমনকি মহাপরিচালকের আশেপাশে যারা সবসময় থাকেন, তাদের অনেকেই এখন করোনা পরীক্ষায় পজেটিভ এসেছেন।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর প্রথম দিন স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। দেড় মাসের মাথায় টিকার দ্বিতীয় ডোজ দেয়ার আগেই তার শরীরে সংক্রমণ ধরা পড়লো।

প্রসঙ্গত, করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান