সকারুদের বিপক্ষে একাদশে নেই জামাল

news-image

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশর একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার। তার পরিবর্তে স্বাগতিকদের নেতৃত্বে দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।

লাল সবুজদের জার্সিতে এ পর্যন্ত ৭৬টি ম্যাচ খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে আছেন জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে। কিংস অ্যারেনায় সকারুদের বিপক্ষে তাকে রাখা হয়নি একাদশে। অবশ্য শেষ কয়েকটি ম্যাচে তাকে পুরো সময় খেলানো হয়নি। চলতি বছর মার্চে চোটের কারণে ফিলিস্তিনের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে দুই ম্যাচেই খেলা হয়নি ডিফেন্ডার তারিক কাজী ও ফরোয়ার্ড শেখ মোরছালিনের। তবে দুজনকেই এ ম্যাচের একাদশে রেখেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

গত বছরের শেষ দিকে আর্জেন্টিনার দল সোল দো মায়োতে খেলতে গিয়েছিলেন জামাল। তবে বিশ্ব চ্যাম্পিয়রদের দেশে তার খেলার অভিজ্ঞতা ভালো নয়। নিয়মিত বেতন না দেওয়ার অভিযোগ তুলে দেশে ফেরেন চলতি বছর ফেব্রুয়ারিতে। যোগ দেন ঢাকা আবাহনীতে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবাহনীর জার্সিতে খেলার সুয়োগ হয়নি তার।

নেপালে হওয়া ২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক হয়েছিল জামালের। এরপর ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিলেন অধিনায়কত্বের দায়িত্বে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ: গোলকিপার : মিতুল মারমা ডিফেন্ডার : সাদ উদ্দিন, তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, মেহেদী হাসান ও ঈসা ফয়সাল। মধ্যমাঠ : সোহেল রানা সিনিয়র, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা জুনিয়র। আক্রমণভাগ : শেখ মোরছারিন ও রাকিব হোসেন। ফরমেশন : ৫-৩-২

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান