সংসার এখন ঘরের চালেই

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : উজানের ঢল ও ভারি বর্ষণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনাসহ সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে এ উপজেলার ১৩ ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

দ্বিতীয় দফা বন্যায় উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডেও রূপপুর নতুনপাড়ার চর ও নিচু এলাকার প্রায় ২ শতাধিক হতদরিদ্র তাঁত শ্রমিকের বাড়িঘর ও তাঁত কারখানা বন্যার পানিতে ডুবে গেছে। এ সব বাড়িঘরের শ্রমজীবি মানুষের হাতে কোনো কাজ নেই। এর ওপর বন্যার ছোবলে তারা দিশেহারা হয়ে পড়েছে। তারা তাদের শিশু সন্তান নিয়ে ঘরে মাচা করে অথবা চৌকি উঁচু করে বন্যার পানির মধ্যে বাস করছে।

এ ছাড়া চরের অনেক বাড়িঘরের মানুষ তাদের শিশু সন্তান নিয়ে ঘরের চালে খোলা আকাশের নিচে বাস করছে। এদের অনেকের ঘরেই খাবার নেই। অনেকে আবার এক বেলা রেঁধে ২ বেলা খাচ্ছে। অনেকের তাঁত ঘর পানিতে ডুবে যাওয়ায় কাপড় বোনা বন্ধ রয়েছে। ফলে তারা অর্থকষ্টে পড়ে মানবেতর জীবন যাপন করছেন।

এ সব বানভাসি মানুষের অভিযোগ তারা উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয় থেকে মাত্র কোয়ার্টার কিলোমিটার দূরে অবস্থান করেন। অথচ গত ১৫ দিন ধরে তারা বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছেন। কিন্তু এ পর্যন্ত তাদের কোনো ত্রাণ সামগ্রী তো দূরের কথা কেউ তাদের খোঁজও নেয়নি। ফলে তারা চরম মানবেতর জীবন যাপন করছেন।

এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক বলেন, বন্যা দুর্গতদের তালিকা তৈরির কাজ চলছে। অচিরেই তাদের ত্রাণ বিতরণ করা হবে।

এ ছাড়া উপজেলার ১৩ ইউনিয়নের নিম্নাঞ্চলের বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার প্রায় ২০ হাজার মানুষ।

বন্যার পানিতে তলিয়ে গেছে পাট, তিল, কাউন ও সবজি ফসল। ফলে কৃষকেরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বন্যার কারণে কাঁচা ঘাসের মাঠ ডুবে যাওয়ায় গোবাদি-পশু নিয়ে গো-খামার মালিকরা বিপাকে পড়েছে। এদিকে শাহজাদপুর উপজেলার বন্যা দুর্গত গালা, সোনাতনী, কৈজুরি, জালালপুর ও খুকনি ইউনিয়নের মানুষ ত্রাণের অপেক্ষায় পথ চেয়ে আছে। নতুন কোনো লোক দেখলে বা শ্যালো নৌকার শব্দ পেলেই ত্রাণের আশায় ঘর থেকে ছুটে আসেন। তাদের ঘিরে ধরে ত্রাণের জন্য আকুতি জানায়।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার পিআইও আবুল কালাম আজাদ বলেন, এ পর্যন্ত উপজেলার বন্যাদুর্গত ৭৯০ পরিবারের মাঝে শুকন খাবার বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, নুডুলস ৩ প্যাকেট ও ১ লিটার তেল।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান