সংসদ ভবনের সামনে ধর্ষণবিরোধী সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ চলছে। আজ শনিবার বিকেল ৪টায় ‘ফেমিনিস্ট অ্যাক্রস জেনারেশনস’ নামে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্মের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভকারীরা জানান, নারীর বিরুদ্ধে পুরুষের সহিংসতা কোনো পৃথক ঘটনা নয়, বরং যে সংস্কৃতি এই ধরনের সহিংসতার বিস্তার ঘটায়, তার বিরুদ্ধে মূলত সোচ্চার হওয়ার জন্য তারা একত্রিত হয়েছেন। নারীর ওপর সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা ব্যবস্থা ও সরকারি তৎপরতার প্রতি জোর দিয়েছেন বিক্ষোভকারীরা।

ভুক্তভোগীদের দায়ী নয় বরং অপরাধীদেরই জবাবদিহি ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতি জোর দেন বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীরা পুরুষতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন